1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যৌথবাহিনীর অভিযানে নড়াইলে শিক্ষার্থীর ঘরে মিলল স্নাইপার রাইফেল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

যৌথবাহিনীর অভিযানে নড়াইলে শিক্ষার্থীর ঘরে মিলল স্নাইপার রাইফেল

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে কালিয়া উপজেলার পুরুলিয়াগ্রামে অভিযান চালিয়ে সোহান মোল্যা নামে এক শিক্ষার্থীর ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার রাত ১১ টা থেকে ভোররাত ৪ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর দুইটি টহল দল ও আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করে। অভিযানে সেনা সদস্যরা সোহান মোল্লার বাড়িকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচে গোপন করে রাখা একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে অভিযুক্ত সোহান মোল্যা ও তাঁর পিতা আবুল কালাম মোল্যা পালিয়ে যান। সোহান মোল্যা খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্রটি কালিয়া থানায় জমা দেওয়া হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় জিডি আকারে ওই অস্ত্র জমা রাখা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে একটি মামলার সিদ্ধান্ত হবে। যেহেতু এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে এক জানানো হয়েছে, দীর্ঘ গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণ এবং বিশ্বস্ত গোয়েন্দা সূত্র থেকে তথ্য জানা যায় যে, পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব বিস্তার করছিল।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বর্তমানে পরিস্থিতি চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সেনাবাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71