1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক বিএনপির -- মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক বিএনপির — মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিগত সময়ে হওয়া বিভিন্ন ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে অনুষ্ঠিত ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঐক্যের ডাক দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ লন্ডনে দুই নেতার বৈঠক ফলপ্রসু হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়েছেন।

দুই নেতা প্রমাণ কছেন দেশের মানুষ যেকোনো প্রয়োজনে একত্রিত হতে পারে। সামনে এগিয়ে যাওয়ার নেতৃত্ব দিতে পারে।

তিনি বলেন, অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। অনেক কথা হয়েছে।

সেগুলো ভুলে গিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটি সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য ঐক্যের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা।

তিনি বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। ধ্বংস হওয়া রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক উপপায়ে পুনর্গঠন করতে হবে।

জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমাদের শহীদরা ফ্যাসিস্টকে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করেছে।

তিনি বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বিনয়ের সঙ্গে তাঁর মা বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা জানিয়েছেন সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71