1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অতিরিক্ত আইজিপি (সাবেক) ইকবাল বাহার কারাগারে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

অতিরিক্ত আইজিপি (সাবেক) ইকবাল বাহার কারাগারে

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শাহিনুর বেগম হত্যা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) মো. ইকবাল বাহারক কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে হত্যায় জড়িত আছে কি না তদন্তের স্বার্থে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষে আইনজীবী কারাগারে পাঠানোর বিরোধিতা করে জামিন আবেদন করেন। আদালত সবদিক বিবেচনা করে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহারকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ইকবাল বাহার সর্বশেষ রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71