1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ   | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ  

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ঢাকা, রবিবার (২০ জুলাই ২০২৫):
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

আজ বিকালে সচিবালয়ে এ সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল দাওরায়ে হাদীসের স্বীকৃত সনদের কার্যকারিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশসেবা ও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টির বিষয়ে শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। তারা সরকারের সকল মন্ত্রণালয়সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে সনদের মান কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামি গবেষণা কেন্দ্রসমূহে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগসহ আরো কিছু প্রতিষ্ঠানে কওমি মাদরাসার সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন।

প্রতিনিধি দলের দাবীর সাথে সহমত পোষণ করে
ধর্ম উপদেষ্টা বলেন, কওমি মাদরাসার সনদপ্রাপ্ত আলেমগণ সৎ ও দেশপ্রেমিক। তাদেরকে দেশ ও জাতির সেবার সুযোগ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর সংস্থায় কওমী মাদ্রাসার সনদধারীদের নিয়োগ দানের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের প্রস্তাবনাসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং প্রস্তাবনাগুলো গুরত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

এ প্রতিনিধি দলে  আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মাহফুজুল হক, শিবচর দারুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব আরশাদ রহমানী প্রমুখসহ কওমী অঙ্গণের নেতৃস্থানীয় ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71