1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কয়েকজন ব্যক্তিকে বিদেশি থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না -- মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

কয়েকজন ব্যক্তিকে বিদেশি থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না — মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কয়েকজন ব্যক্তিকে বিদেশি থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলে বলে যে, বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে দেখা উচিত। নির্বাচন না হলে জনগণের প্রতিনিধি নির্বাচন করব কীভাবে। আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লেমন্টে যাবে কী করে। আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না।

ফখরুল বলেন, বাংলাদেশ এখন একটা জগাখিচুড়ি ঘটনা চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার হয় না। কয়েকটি বৈঠক করে এটা সম্ভব না। একটা প্রক্রিয়ার মধ্যে দিতে সংস্কার করতে হয়।

তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষ জানে না। তারা চায় তিনি যাকে ভোট দিবেন তিনিই তার প্রতিনিধি হবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, পত্রিকা খুললে বিভিন্ন ধরনের খবর আসে। যা বিএনপি রাজনীতির সঙ্গে যায় না। দলটির যা করবেন তাদের সৎ হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71