1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমি যতদিন আছি সারের দাম বাড়বে না, যা শুনা যাচ্ছে তা গুজব : কৃষি উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আমি যতদিন আছি সারের দাম বাড়বে না, যা শুনা যাচ্ছে তা গুজব : কৃষি উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

আমি যতদিন আছি সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিনি যতদিন দায়িত্বে আছেন, ততদিন সারের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কৃষি উপদেষ্টা বলেন, ‘সার নিয়ে একটি নীতিমালা ইতোমধ্যে হয়ে গেছে। এটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য জাতীয় কমিটিতে যাবে। জাতীয় কমিটির প্রধান শিল্প উপদেষ্টা। উনি বাইরে আছেন, আগামী সপ্তাহে আমরা মিটিং করে অনুমোদনটা দিয়ে দেব। নীতিমালায় আমরা সারের ডিলারের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছি।’

তিনি বলেন, ‘সারের দাম বাড়ানো হয়নি। সার পাচার হয়। সারের পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

পেট্রোবাংলা সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর কথা বলেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বাড়ায়, তারপর যে সার উৎপাদন হবে, সেক্ষেত্রেও দাম বাড়বে না। অন্তত আমি যতদিন আছি স্যারের দাম বাড়বে না।’

কীটনাশক নিয়ে সাংবাদিক লেলিন মাহমুদ প্রশ্ন করেন কীটনাশকের অপব্যবহার ও উচ্চ মুল্যে বিক্রি হচ্ছে – কৃষি উপদেষ্টা বলেন ভাল প্রশ্ন করেছেন আমরা কীটনাশকের অযোক্তিক ব্যবহার, প্রতিরোধ ও উচ্চ মুল্যে বিক্রি বন্ধের জন্য নতুন নিতিমালার কাজ হাতে নিয়েছি।।আমি থাকতেই নিতিমালা সম্পন্ন করে কীটনাশকটাকে একটা যৌক্তিক সিস্টেমের মধ্যে নিয়ে আসবো।

এ ছাড়া ৫০ হাজার টন আলু সরকারি ভাবে ক্রয় করা হবে যাতে করে কৃষকরা আলুর সঠিক মুল্য পাই।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71