1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের--শাকিব খান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের–শাকিব খান

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শাকিব খানের ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং। যেখানে দেশের জনপ্রিয় একঝাঁক তারকা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ‘দরদ’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে শাকিব খানের সাথে আরও ছিলেন পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো জনপ্রিয় সব তারকা।

শাকিব বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন—এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’

বিদেশি নায়িকাদের সাথে কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71