1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কুমিল্লায় আইনজীবীদের কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কুমিল্লায় আইনজীবীদের কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামীপন্থি চার আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। তাদের কারাগারে নেওয়ার পথে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আইনজীবীদের লক্ষ্য করে ডিম ছুড়ে মেরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এছাড়াও পলাতক দুই আইনজীবীর বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তারা।

চার আইনজীবী হলেন– কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া ও জাকির হোসেন। আদালতে হাজির না হওয়ায় জিয়াউল হাসান চৌধুরী সোহাগ এবং সাবেক এপিপি এ এন এম মহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71