1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন প্রতিহত করা হবে : মামুনুল হক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন প্রতিহত করা হবে : মামুনুল হক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে ক্ষুব্ধ ইসলামপন্থী দলগুলো।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। বক্তারা অভিযোগ করেন, মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে দেশে ইসলামী মূল্যবোধ নষ্ট করতে চায় সরকার। ফিলিস্তিন, সিরিয়া, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের সময় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71