1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পলিথিনমুক্ত পর্যটন: মৌসুমের প্রথম জাহাজ সেন্টমার্টিন পৌঁছাল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পলিথিনমুক্ত পর্যটন: মৌসুমের প্রথম জাহাজ সেন্টমার্টিন পৌঁছাল

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আজ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ এমভি বারআউলিয়া কক্সবাজারের বিআইডব্লিউটিএর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। এই যাত্রায় ৬৫৩ জন পর্যটক ভ্রমণ করেন, যাদের সবাইকে পলিথিন ও প্লাস্টিকমুক্ত ভ্রমণের শর্ত মেনে যাত্রার অনুমতি দেওয়া হয়।

জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ট্রাভেল পাস যাচাই শেষে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়। জাহাজে প্রবেশের সময় পর্যটকরা তাদের সাথে থাকা পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য নিকটস্থ গার্বেজ বিনে জমা দেন। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক নিজে জাহাজে উপস্থিত থেকে পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পর্যটকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যবস্থাপনার সার্বিক সুষ্ঠুতা ও পরিবেশবান্ধবতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন নিয়ন্ত্রণে গঠিত কমিটি, ট্যুরিস্ট পুলিশ, এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাদের সমন্বিত তৎপরতা সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার জন্য একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার এই উদ্যোগ পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে পর্যটকদের পরিবেশ রক্ষায় আরো দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। মন্ত্রণালয়ের পক্ষে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71