1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পেঁয়াজ আমদানির অনুমতির পরিমান বৃদ্ধি, দৈনিক আইপি দেয়া হবে ২০০ টি । | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

পেঁয়াজ আমদানির অনুমতির পরিমান বৃদ্ধি, দৈনিক আইপি দেয়া হবে ২০০ টি ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে প্রতিদিন ২০০ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

আবদেনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে।
অর্থাৎ ০১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।
একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়টি জরুরি বিবেচনায় স্ক্রল ও সংবাদ আকারে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71