1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধান উপদেষ্টা ও সিইসির একান্ত বৈঠক বিষয়ে প্রকাশ করলেন সিইসি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ও সিইসির একান্ত বৈঠক বিষয়ে প্রকাশ করলেন সিইসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আলোচিত এ বৈঠেকে কী আলাপ হয়েছিল সে বিষয়ে কেউ কোনো কথা বলছিলেন না। অবশেষে আজ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সিইসি।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন `ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71