1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মধুখালী প্রতিনিধি:-

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রবিবার সন্ধ্যায় মেগচামী মৃধা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেগচামী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম ডিয়াই মৃধার সভাপতিত্বে ও মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল হাসান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল শিকদার, মেগচামী ইউনিয়ন যুবদলের আহব্বায়ক মেম্বার আজম মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহব্বায়ক আউব শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আয়নাল শেখ, বিএনপি নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মৃধা ছিয়াই, ইউনিয়ন প্রজন্ম দলের সেক্রেটারি কায়োম শেখ, বিএনপি নেতা ইয়াকুব আলী যুবদল নেতা মহসিন শেখ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানান তিনি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71