1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মফিজুর রহমান মুবিন:-

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ৮টি ফসল — সরিষা, পেঁয়াজ, খেসারি, সূর্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল সভাপতিত্ব করেন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয় সেন শুভ্র সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

উপজেলায় মোট ৫,১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ হ্রাস ও রবি মৌসুমের ফসলের আবাদ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71