1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মফিজুর রহমান মুবিন, মধুখালী প্রতিনিধি:

মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস মধুখালী উপজেলা প্রতিনিধি মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলি মোল্লা।

এছাড়া আরও বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ফকির, মধুখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান হেলাল, অর্থ সম্পাদক মোঃ সালেহীন সোয়াদ সাম্মী, সহকারী সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, সদস্য লেলিন মাহমুদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইদ্রিস আলি, অসিম কুমার দত্ত, বিপ্রজিৎসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ডাকসু নির্বাচন চলাকালীন সময়ে চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শেষে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। মধুখালী প্রেসক্লাবের সাংবাদিক সমাজ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71