1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী বাজারের ফুটপথ দখলমুক্ত করলেন ইউএনও | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

মধুখালী বাজারের ফুটপথ দখলমুক্ত করলেন ইউএনও

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

মনিরুজ্জামান মুন্নু:

ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের প্রধান বাজার মধুখালী বাজারের সকল ফুটপথগুলো দখলমুক্ত করলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশসাসক মো. আবু রাসেল।

শনিবার(২৮ জুন) দুপুরে মধুখালী বাজারের প্রধান সড়ক, থানা রোড, মির্জা সড়ক, কাঁচা বাজার সড়ক, মাছ বাজার সড়ক, পাট বাজার সড়ক, কৃষি ব্যাংক সড়ক এলকায় অভিযান চালিয়ে রাস্তার উপরের দোকান,মালামাল রাখা জিনিসপত্র রেখে দখল হওয়া ফুটপথ দখলমুক্ত করেন। এ সময় সহকারী কমিশনার (ভ’মি) মো. এরফানুর রহমান,মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান, বাজারের আহবায়ক কমিটির আবুল কাশেম আবুল, আজাহার হোসেন মোল্যা, উপজেলা কৃষক দলেল আহবায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ছাত্রদলেল আহবায়ক সাদ্দ্মম আরেফিন, পৌরসভার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফুটপথ দখলমক্ত হওয়ায় স্বাস্থর নি:শ্বাস ফেলেছেন বাজার করতে আসা লোকজন।

মধুখালী উপজেলা নির্বহিী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু রাসেল বলেন, দীীর্ঘদিন ধরে ফুটপথগুলোর উপর দোকান, জিনিসপত্র রেখে চলাচলের অনুপযোগী ছিল। ইতিপূর্বেও মালমালগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। শনিবার ফুপথগুলো দখলমুক্ত করে জনসাধারনের চলাচলের সুযোগ করে দেওয়া হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71