1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শাকিবের বাসায় নিশোকে যেতেই হলো | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

শাকিবের বাসায় নিশোকে যেতেই হলো

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিনেমায় নাম লিখিয়েই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আফরান নিশোকে। এবার ঈদেও ‘বরবাদে’র বিপরীতে হাজির হন ‘দাগি’ নিয়ে। কিং খানের সঙ্গে বারবার টক্কর দেওয়ায় শাকিবিয়ানদের চক্ষুশূল তিনি।

গত কয়েকদিন ঢালিউড উন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছিল, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে। এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢাললেন ছবির পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল।

মঙ্গলবার (৩ জুন) মধ্যরাতে সামাজিক মাধ্যমে ‘তাণ্ডব’ ছবির সংশ্লিষ্টদের দেওয়া এক ছবি পোস্টে দেখা যায় নিশোর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন শাকিব। ওই ছবিতে দেখা দেখে আরও দেখা গেছে শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে।

গতকাল শাকিবের বাসায় গিয়েছিলেন নিশো। সঙ্গে বাকিরা। আর সেখানে শাকিবের সঙ্গে মিটমাট করলেন। শাকিবের বাসায় সে সময় অবস্থান করা একটি সূত্র বলছে, ‘নিশো শাকিব খানের সঙ্গে দেখা করে সরি বলেছেন।’

শাহরিয়ার শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ব্রাদার। একই ছবি পোস্ট দিয়ে ‘তাণ্ডব’ ছবির পরিচালক রায়হান রাফী ক্যাপশনে লিখেছেন, হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘তাণ্ডব’।

নিশোর পাশে শাকিবকে দেখে অনেকই মনে করছেন দুইজনের মনোমালিন্যের অবসান ঘটেছে। অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো। এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে শোবিজ তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ছোট পর্দার অভিনেতা সিয়াম নাসির নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, যাক,তাহলে মিটমাট। এবার ভক্তদের যুদ্ধের অবসান। ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের হাত। এক ফ্রেমে দুইজনকে ভালো লাগছে। এভাবেই কাঁধে কাঁধ রেখে ঢালিউড এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গণেও ছড়াবে আমাদের সিনেমা। চলেন, ঈদের সিনেমার আনন্দে মাতি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71