1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হকার্স সমিতির কার্যালয়ে গুলি-লুটপাট | টাইমস নিউজ ৭১
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

হকার্স সমিতির কার্যালয়ে গুলি-লুটপাট

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সমিতির দুই কর্মচারী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজউক অ্যাভিনিউয়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, হকার্স সমিতির সামনে গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে। এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে লুটপাট চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সময় কার্যালয়ের দায়িত্বে থাকা দুই কর্মচারী বাধা দিতে গেলে তাদের লাঠিপেটা করা হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71