1. admin@timesnews71.com : অ্যাডমিন :
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৪৩৩ | টাইমস নিউজ ৭১
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৪৩৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য, মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জনান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩৮ জন, মিরপুর বিভাগ থেকে ১২২ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71