1. admin@timesnews71.com : অ্যাডমিন :
১৬ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ কোটি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

১৬ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ কোটি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুতে গত ১৬ ঘণ্টায় ৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার পঞ্চাশ টাকা টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা হতে শুক্রবার (৬ জুন) বিকেল চারটা পর্যন্ত এই টোল আদায় হয়। এ সময় সেতু দিয়ে মোট ২৮ হাজার ৫২১ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ২৪৯টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ২৭২টি পরিবহন পদ্মা সেতু অতিক্রম করেছে। বিষয়টি শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইড অফিসার আবু সাঈদ।

এর আগে গত বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর্যন্ত এ সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে রেকর্ড পরিমাণ টোল আদায় করা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা।

এর আগে গত বছর ঈদুল ফিতরে আগে এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। যা ছিল পদ্মা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ টোল।

এর আগে ২০২৪ সালের ১৪ জুন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা যা এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ এবং চতুর্থ সর্বোচ্চ টোল আদায় করা হয় ২০২৩ সালের ২৭ জুন ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা ও ২০২৪ সালের ১৫ জুন আদার করা ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা টোল আদায়ের রেকর্ডে পঞ্চম স্থানে রয়েছে। এ সবকটি সর্বোচ্চ টোলের রেকর্ড হয় ঈদকে কেন্দ্র করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71