1. admin@timesnews71.com : অ্যাডমিন :
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন : প্রধান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন : প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিবার্চনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান। পরে হজ্ব ও কোরবানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বন্দর সম্পর্কে বলেন, আমাদের অর্থনীতির হৃদপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। এটির অবস্থা ভঙ্গুর, এজন্য আমরা এটিকে সংস্কার করতে চাই। এজন্য বাইরে থেকে অভিজ্ঞ মানুষ দিয়ে কাজ করানো হচ্ছে। বন্দর নিয়ে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে, এসব থেকে জনগণকে সাবধান থাকতে বলেন তিনি।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71