1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী কামালদিয়াই পানিতে ডুবে শিশুর মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

মধুখালী কামালদিয়াই পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা :

সোমবার(২৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের ইমামুল শেখ(৭) নামে এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুর পিতার নাম মোঃ জামাল শেখ। ওই শিশুটি স্থানীয় আর এম একাডেমির প্রে শ্রেণির ছাত্র। তার বাবা সিঙ্গাপুর প্রবাসি।

পারিবারিক সূত্রে জানাগেছে, শিশু ইমামুলকে নিয়ে তার বাবার বাড়ি কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বেড়াতে গেলে সোসবার সকালে ওই শিশুটি নানি বাড়ীর পাশের খাদে বর্শি দিয়ে মাছ ধরার জন্য যায়। বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুজির পর তাকে একটি পানির খাদ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71