1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বালিয়াকান্দিতে নাসিরুল হক সাবুর জনসভা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বালিয়াকান্দিতে নাসিরুল হক সাবুর জনসভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:-

আজ ০৩ নভেম্বর২৫ রাজবাড়ী বালিয়াকান্দিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ এর বিএনপির সাবেক এমপি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু।

নাসিরুল হক সাবু বলেন, বিএনপি গণ মানুষের দল। বিএনপি আপামর জনসাধারণের কথা বলে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিলেন সর্বদলিও গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার তৈরি বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় ও জন মানুষের দল। আসছে নির্বাচনে আমরা সবাই বিএনপির হয়ে কাজ করবো। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনে সহায়তা করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে সমৃদ্ধ , শান্তিপূর্ণ ও অর্থনৈতিক শক্তিশালী একটি দেশ। তিনি বলেছেন ২০৩৩ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের জিডিপির দেশ হবে বাংলাদেশ। আমরা বিএনপিকে শক্তিশালী করতে তারেক রহমানের নেতৃত্বে মাঠে থাকবো ইনশাআল্লাহ। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তার মনোনিত প্রার্থীকে জয়ী করতে মাঠে থাকবো ইনশাআল্লাহ। অতিতে আমি এমপি থাকা অবস্থায় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের সেবা করতে চাই।।যদি আমাকে মনোনয়ন দেই আপনারা আমার পাশে থাকবেন।আমি বিএনপির সবাইকে নিয়ে আগামী দিনের পথ চলতে চাই।।

উক্ত জনসভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আলী নেওয়াজ খৈয়াম, জেলা ফরিদপুর সদর বিএনপির মনোনয়ন প্রত্যাশী নায়েবা ইউসুফ, ফরিদপুর -১ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বালিয়াকান্দি বিএনপির নেতা মশিউর আজম চুন্নু ।।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71