1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

মধুখালীতে জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. তানজির নাঈম। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী।

অনুষ্ঠান শেষে সফল ও শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণীসম্পদ উন্নয়ন, খামার খাতে উদ্ভাবন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71