1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মধুখালীতে ১০ম গ্রেডের দাবীতে কর্মবিরতী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মধুখালীতে ১০ম গ্রেডের দাবীতে কর্মবিরতী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এর মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাখার আয়োজনে ১০ম গ্রেডের দাবীতে অর্ধবেলা কর্মসুচী পালিত হয়েছে।

৩ ডিসেম্বর ২০২৫খ্রি. বুধবার উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা কর্মবিরতি পালিত হয়েছে ।

কর্ম বিরতিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ব্যবস্থাপকিয় পরিদর্শক মোঃ ফয়েজ ফিরোজ, ফার্মাসিস্ট মোঃ নুরুজ্জামান,ডিএমটিআর ল্যাব আতোয়ার রহমান,মেডিকেল টেকনোলজিস্টল্যাব অনিমেষ বিশ্বাস,ফার্মাসিস্ট সৌরভ বিশ্বাস,সমীরণ বিশ্বাস,ডেন্টালিস্ট মহামুদুল হাসানসহ প্রমুখ। আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হবে। কর্ম বিরতিরত নেতৃবৃন্দ জানান ১০ম গ্রেড বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কর্মসূচি পালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71