
মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় মধুখালী থানার ওসি অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। সাংবাদিকরা পাশে থাকলে এলাকার সাধারণ মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করা সম্ভব হবে।” পুলিশের কাজ তদন্ত করা সাংবাদিকদের কাজ অনুসন্ধান করা। আমাদের কাজের মধ্যে মিল আছে। আমরা ভাই ভাই, সুতরাং মধুখালী থানার জনগণের জন্য ভালো কিছু করতে চাই আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের সহায়তা করবেন আশা করি। যৌক্তিক মতামত প্রদান করবেন এবং যখন যে কোন প্রয়োজনে আমার কাছে আসবেন আমি আপনাদের সাথে থাকবো।
সভায় সাংবাদিকতার নীতিমালা, সুষ্ঠু আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের কল্যাণে পুলিশ-সাংবাদিক সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।