1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মধুখালী উপজেলা প্রতিনিধি :-

ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়, উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে কক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম তানজির নাঈম, আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ গোস্বামী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর মোহাম্মাদ ও মাসুদ হাসান, নির্বাচিত জয়িতা নাহিদা আক্তার পান্না ও শামসুন নাহার প্রমূখ।

এ বছর উপজেলার বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৩জন শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। নির্বচিত শ্রেষ্ঠ জয়িতারা হলেন শামসুননাহার,মোসা.হালিমা বেগম ও নাহিদা আক্তার পান্না। শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সনদ ও ক্রেস তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71