1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। ভোর ৭টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মধুখালী থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা অফিসার্স ক্লাব, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মধুখালী প্রেসক্লাব এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা (কবুতর) অবমুক্ত করা হয়।

দিবসটি উপলক্ষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিভিন্ন বাহিনীর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

একই দিন বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোঃ তাইজুর রহমানসহ উপজেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে দুপুর ২টা ৩০ মিনিটে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিজয় মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্টল, সাংস্কৃতিক আয়োজন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71