1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সুতারগোপ্তা বিএনপি’র নেতা বেলালের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের নৃশংস অগ্নিসংযোগে মির্জা ফখরুলের শোক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

সুতারগোপ্তা বিএনপি’র নেতা বেলালের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের নৃশংস অগ্নিসংযোগে মির্জা ফখরুলের শোক

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

লক্ষীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন এর বসতবাড়িতে গতকাল শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নৃশংস অগ্নিসংযোগে তাঁর ৮ বছর বয়সের শিশু কন্যা মোসাঃ আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। এছাড়া বেলাল হোসেন সহ তার অন্য দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছে। ইতোমধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের পিতা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্বৃত্তদের কর্তৃক সংঘটিত এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “দুর্বৃত্তদের কর্তৃক অগ্নিসন্ত্রাসে শিশু মোসাঃ আয়শা আক্তারের অকাল মৃত্যু এবং অপর দুইবোন সহ বেলাল হোসেনের গুরুতর আহত হওয়ার নির্মম ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতারই বহি:প্রকাশ। এ ধরণের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রুপ ধারণ করেছে।”

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। দুর্বৃত্তদের লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু মোসাঃ আয়শা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন।

বিএনপি মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71