1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হোসেন পলাশ:-

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মধুখালী উপজেলায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় মধুখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপজেলার মোট ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। প্রতিটি বকনা বাছুরের ওজন সর্বনিম্ন ৬৫ কেজি এবং বয়স সর্বনিম্ন আট মাস নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান বলেন,

“আজ যাদের মাঝে বাছুর বিতরণ করা হয়েছে, তারা যেন এগুলো সঠিকভাবে লালন-পালন করে বড় করেন। এর মাধ্যমে ভবিষ্যতে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের বিকল্প আয়ের টেকসই পথ তৈরি করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71