1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, মাস্টার চাবি উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, মাস্টার চাবি উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় মোটরসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে চোরাইকৃত মোটরসাইকেল ও একটি মাস্টার চাবিসহ হাতেনাতে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর রাতে উপজেলার মেগচামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল শুকুর মোল্লার ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর কুষ্টিয়া হ-১৬-০২২৫। পাশাপাশি মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত একটি মাস্টার চাবিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের একটি টিম মোটরসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে চোরাইকৃত মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ হাতেনাতে গ্রেফতার করেছে। চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71