1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শিক্ষা উপদেষ্টার গভীর শোক প্রকাশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শিক্ষা উপদেষ্টার গভীর শোক প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

এক শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান এ দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ও স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনায় তাঁর বলিষ্ঠ ভূমিকা, বিচক্ষণ নেতৃত্ব এবং দীর্ঘ সংগ্রামময় রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।”

তিনি আরও বলেন,
“তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।”

শিক্ষা উপদেষ্টা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন,

“মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই গভীর শোকের সময়ে তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন।”

তিনি শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71