1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ছুটি বাতিল করে দেশে ফিরছেন এবাদত | টাইমস নিউজ ৭১
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ছুটি বাতিল করে দেশে ফিরছেন এবাদত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

অস্ট্রেলিয়া সফরের আগে চোটের ধকল সামলাতে ব্যস্ত বাংলাদেশ। নাহিদ রানা ইতোমধ্যে পুরো সফর থেকে ছিটকে গেছেন। আরেক পেসার শরিফুল ইসলামেরও প্রথম টেস্টে খেলা অনিশ্চিত হওয়ায় ছুটি বাতিল করে দেশে ফিরতে হচ্ছে এবাদত হোসেনকে। এর আগে তিনি পিতৃত্বককালীন ছুটি নিয়েছিলেন।

সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হবে না রানার। এক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পর তাকে মাঠে ফিরতে আরও মাসখানেক পুনর্বাসন প্রক্রিয়া মানতে হবে। এদিকে লিটন দাস এবং শরিফুলের যে ইনজুরি তাতে উভয়েই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট।

এমন অবস্থায় দুই গুরুত্বপূর্ণ পেসার ছাড়া লড়তে হবে বাংলাদেশের আসন্ন সিরিজে। পেস বোলার সংকটের মধ্যে আরেকটি বড় বিষয় ছিল প্রথমবার বাবা হতে যাওয়া এবাদত হোসেনের ছুটি। পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নিলেও দেশের কথা চিন্তা করে সেটি বাতিল করতে হচ্ছে। ফলে আগামী ২৯ জুলাই ইতালি থেকে ফিরে আসছেন ঢাকায়।

এরপর অনুশীলনে যোগ দেবেন শরিফুল। আগামী মাসের প্রথম দিনেই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরু হবে। পরে ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71