1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পরিদর্শনে মন্ত্রী, সেবার মানোন্নয়নে নির্দেশ | টাইমস নিউজ ৭১
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পরিদর্শনে মন্ত্রী, সেবার মানোন্নয়নে নির্দেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আযম খান, এমপি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী ট্রাস্টের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং ট্রাস্টের অধীনে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়ে মাননীয় মন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​মতবিনিময় সভা শেষে মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় পরিচালিত বিভিন্ন স্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন এবং এগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন।

​উক্ত মতবিনিময় সভা ও সরেজমিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জেহাদ উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক (অর্থ বিভাগ) ও যুগ্মসচিব জনাব আন্দ্রিয় দ্রং, ট্রাস্টের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব জাকিয়া পারভীন এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শাকিলুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বীর মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকার সর্বদা বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71