1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ফুলের শ্রদ্ধা জানালেন শ্যামা ওবায়েদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ফুলের শ্রদ্ধা জানালেন শ্যামা ওবায়েদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

শ্যামা ওবায়েদ:

আজ ৩০ মে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি শুধু একটি রাজনৈতিক নেতার প্রয়াণ দিবস নয়, বরং এক অনন্য স্বাধীনতাকামী রাষ্ট্রনায়কের আত্মত্যাগ ও সংগ্রামী আদর্শকে স্মরণ করার দিন। শহীদ জিয়ার দেশপ্রেম, দূরদর্শিতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আজও বাংলার প্রতিটি চেতনাসম্পন্ন মানুষের হৃদয়ে অনুরণিত।

এই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সাহসী মুখ, নেত্রী শ্যামা ওবায়েত শহীদ জিয়ার মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুলেল শ্রদ্ধা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে তিনি শহীদ প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতির এই সূর্যসন্তানের অসমাপ্ত স্বপ্ন পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতার প্রকৃত চেতনা প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে তিনি জিয়াউর রহমানের আদর্শকেই পথনির্দেশনা হিসেবে তুলে ধরেন।

শহীদ জিয়া নেই, কিন্তু তাঁর দেখানো পথ এবং বিশ্বাস আমাদের জীবন্ত শক্তি হিসেবে আজও পথ দেখায়। গণতন্ত্রের সংগ্রামে তাঁর আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে অনন্তকাল।

আসুন, তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমরা সত্য, ন্যায় ও স্বাধীনতার পথে এগিয়ে যাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71