1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশের এমন পরিস্থিতিতে কিসের নির্বাচন : জামায়াত আমির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

দেশের এমন পরিস্থিতিতে কিসের নির্বাচন : জামায়াত আমির

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন, আমার আর বলার নাই। পাটগ্রাম আমাদের চোখের সামনে না? এখন, দেশে এই পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের? কি নির্বাচন হবে? এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’

আজ শুক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন জামায়াতের আমীর।

এ সময় ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটি ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’

জামায়াতে ইসলামী সব সময় মবের ঘোরবিরোধী উল্লেখ করে এই নেতা বলেন, ‘মব সর্বকালে বাংলাদেশে ছিল, এটা ৭২ সাল থেকেই শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোরবিরোধী। দেখবেন যে, এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এসব মব নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে, যাদের লোক এতে জড়িত। এরপর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না, বিভিন্ন রাজনৈতিক দলের মৌলিক দায়িত্ব, তাদের নিজেদের কর্মীদের আগে সামাল দেওয়া। এরপর রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71