
কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাগঝাপা উত্তর পাড়া গ্রামে আজ সকাল দশটার সময় ভাংড়ি মালের দোকানদার জনি শেখ কে, ভাংরি মাল বিক্রি করবে বলে বাগানের ভিতর ঢেকে নিয়ে হাত পা বেঁধে তার কাছে থাকা নগদ টাকা সহ সাথে থাকা তার অটো ভ্যান নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।
ছিনতাইকারী বাগঝাপা গ্রামের কানছু শেখের ছেলে মমিন শেখ, ও তার বোন জামাই বিপ্লব মোল্লা। জানা যায় ছিনতাইয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে কাশিয়ানী থানা পুলিশ উপস্থিত হন এবং গ্রামবাসী সকলে এদের উপযুক্ত বিচার দাবি করেন। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। গ্রামবাসী আরো জানান এই মমিন শেখের নামে এর আগেও চুরি ছিনতাইয়ের থানায় দুই তিনটা মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তিনি চুরি ছিনতাইসহ মাদক ব্যবসার সাথে জরিত বলে অভিযোগ করেছে গ্রামবাসী।