
টাইমসনিউজ ডেস্ক:
হঠকারীদের স্পেইস দিলে দেশের ক্ষতি হবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ লিখেছেন, ‘এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে।
তবে সবারই রেকনিং দরকার আছে।’