1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঐক্যমত কমিশনের বৈঠকে থেকে‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম -- সালাউদ্দিন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

ঐক্যমত কমিশনের বৈঠকে থেকে‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম — সালাউদ্দিন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা। এর কিছুক্ষণ পর ফের সংলাপে যোগ দেন তারা।

সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়ে সাময়িক সময়ের জন্য বিএনপি ওয়াকআউট করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দীন আহমদ বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল, কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে। তবে, জনগণের স্বার্থে আমরা নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি সংবিধানে যুক্ত করার বিষয়ে একমত হয়েছি। আমরা কিছু সময় পর আবারও যুক্ত হতে পারি। সে ক্ষেত্রে আগের বক্তব্যই বলব। সব বিষয়ে ঐক্যমত্য হবে এমন কোনো কথা নেই। ভিন্ন মত থাকবেই।’

এর কিছুক্ষণ পর আবার সংলাপে যোগ দেয় বিএনপির প্রতিনিধি দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71