1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নাটোরে দুস্থ শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নাটোরে দুস্থ শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ নাটোর জেলার ২২ জন দুস্থ শ্রমিক ও তাদের পরিবারকে চিকিৎসা ও শিক্ষা সহায়তার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়, যা মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি ও জরুরি চিকিৎসা খাতে ব্যবহৃত হবে।

আজ নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের উপস্থিতিতে এই চেক হস্তান্তর করা হয়।

সভায় উপদেষ্টা বলেন, শ্রমিকদের আবেদনের ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ
করেন যে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষা, মাতৃত্বকালীন সহায়তা ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

উপদেষ্টা বলেন, অনেক জেলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পর্যাপ্ত অবকাঠামো নেই। নাটোরে প্রাণ-আরএফএল ও কিষাণের মতো বড় শিল্পকারখানা থাকায় এখানকার শ্রমিকরা কঠোর পরিশ্রম করছেন। তবে তাদের চিকিৎসার জন্য বর্তমান সুযোগ-সুবিধা অপ্রতুল। এ বিষয়ে তিনি শ্রমঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং প্রতি জেলায় শ্রমিকদের জন্য হাসপাতালে আলাদা বেড সংরক্ষণের পরিকল্পনার কথা জানান। তিনি ট্রেড ইউনিয়ন নেতাদের দ্রুত নির্বাচন সম্পন্ন করে নতুন নেতৃত্ব গঠনেরও পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71