1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যে ভাষায় কথা বলছে ঢাবির কয়েকজন শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যে ভাষায় কথা বলছে ঢাবির কয়েকজন শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

নাছির বলেন, ‘শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন, এটি আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। শিবিরের প্যানেলের যারা প্রার্থী বিশেষ করে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা যে ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে।’

শিবিরের অভিযোগ অস্বীকার করে নাছির বলেন, ‘শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করেছে।

১০০ মিটারের মধ্যে আমরা যে প্যানেল সিটগুলো বিতরণ করছি, তারা এটি নিয়ে অভিযোগ করেছে। আপনারা দেখেন, আমরা এর আগেও দেখিয়েছি যে, গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছেন। আমাদের পক্ষে থেকে তো কোনো অভিযোগ করা হয়নি। আমরা তাদের অভিযোগের বিপরীতে এটি দিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71