1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অভিযানে ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২ লাখ ২০ হাজার টাকা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

অভিযানে ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২ লাখ ২০ হাজার টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আলী আহসান রবি:-

পরিবেশ অধিদপ্তর গতকাল ভোলা ও নড়াইল জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে ২টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া গতকাল চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে শব্দদূষণ বিরোধী অভিযান চালানো হয়। ৩টি মোবাইল কোর্টের অভিযানে ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। কিছু যানবাহনের চালককে সতর্কবার্তা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71