1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি-- উপদেষ্টা আসিফ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি– উপদেষ্টা আসিফ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এপ্রিলে ভোটের তারিখ ধরে নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

এসময় আসিফ মাহমুদ জানান, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে, এমন একটা ভাবনার জায়গা ছিল রাজনৈতিক দলগুলোর। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এ নিয়ে আর ভাবার কারণ নেই।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ তো হয়নি। একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে, এপ্রিল মাসের প্রথমার্ধে। এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটি রোডম্যাপ যথাসময়ে দেবে।’

স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণের সমস্যার কথা মাথায় রেখে এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে কমিশনের সাথে কথা বলা যেতে পারে বলেও মত তার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71