1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মেয়র হিসাবে নগর ভবনে বৈঠক করলেন ইশরাক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

মেয়র হিসাবে নগর ভবনে বৈঠক করলেন ইশরাক

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) ডিএসসিসির নগর ভবন মিলনায়তনে এ বৈঠক করেন তিনি। বৈঠকে ইশরাকের কর্মী-সমর্থকরাও অংশ নেন।

নগর ভবনে এটিই ইশরাকের প্রথম সভা। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র’। সভার শুরুতে কয়েকজনকে ইশরাককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে।

বিএনপি নেতা ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই কর্মী, সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথ আয়োজন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71