1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তনে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তনে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আইন পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফলকার টুর্ক বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে, এতে আমি অনুপ্রাণিত। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে তাদের আমি অর্থবহ সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, তবে আমি রাজনৈতিক দল ও সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। এ ধরনের পরিবর্তন সংগঠন করার স্বাধীনতা, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অন্যায্যভাবে সীমিত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71