
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর বিএনপি’র কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জনু ২০২৫খ্রি. বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মধুখালী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সন্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. আতাউর রশিদ বাচ্চু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আজম খানের সঞ্চলনায় কর্মী সন্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ.কে কিবরিয়া স্বপন,কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম,জেলা বিএনপি’র সদস্য মোস্তাক হোসেন বাবলু, ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন। কর্মী সম্মেলনে জেলার ও মধুখালী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, সদ্য বিলুপ্ত পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলিম মানিক,বিলুপ্ত পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.ফরিদুল ইসলাম,উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল, পৌর কৃষক দলের আহবায়ক মো. নুরুন্নবী মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মোক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসে খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,
উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ উপজেলা ও ও পৌর কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির সভাপতি,সাধারন সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী,সমর্থক উপস্থিত ছিলেন। সন্মেলন পরবর্তী জেলা নেতৃবৃন্দ ঘোষনা করেন, খুব শ্রীঘ্রই উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষন করা হবে। উল্লেখ্য, ফরিদপুর জেলা কমিটির এক সভায় সদ্য মধুখালী উপজেলা বিএনপি ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।