1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজনীতিতে যেনো ফ্যাসিবাদের জন্ম না দেয়: জামায়াত আমির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

রাজনীতিতে যেনো ফ্যাসিবাদের জন্ম না দেয়: জামায়াত আমির

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যেনো স্বচ্ছ ও সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয়—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলের নেতারা নিজেদের বক্তব্য যেরকম বলেন, সেভাবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন।

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71